মালফুযাত
১০০%
লাইলী-মজনু
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, লাইলী মজনুর ঘটনাটি বাস্তব ঘটনা। রূপকথার কোন গল্প নয়। মজনুর নাম কায়েস। তিনি তাবেয়ী ছিলেন। হযরত উমর রা. এর সঙ্গে তার মুলাকাত হয়েছে। আল্লাহর সাথে বান্দার মুহাব্বত কেমন হবে এর একটি নমুনা পেশ করতে আল্লাহ নিজে তার অন্তরে লাইলীর প্রতি মুহাব্বত ঢেলে দিয়েছেন। কিন্তু উভয়ের মধ্যে শবী‘আতের খেলাফ কোন কর্ম সংঘটিত হয়নি। একে অপরকে দেখেও নি।