মালফুযাত
১০০%
জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, কওমী মাদরাসা মানে হলো জাতীয় মাদরাসা। অর্থাৎ যে মাদরাসার মাধ্যমে জাতি টিকে থাকবে। শিক্ষা জাতির মেরুদণ্ড। আর শিক্ষা তাকে বলে যে শিক্ষার দ্বারা আল্লাহকে চেনা যায়। এটা সম্ভব একমাত্র দেওবন্দী মাদরাসার মাধ্যমে। পৃথিবীর কোথাও যদি হক বা সঠিক মাদরাসা পাওয়া যায় তবে অবশ্যই সেটা দেওবন্দ এর সাথে জড়িত। গত শতাব্দীর উলামাদের সবচেয়ে বড় মেহনতের ফসল ভারতের ইউ.পির দেওবন্দ মাদরাসা। প্রত্যেক যামানায় জনসাধারণ দীন পেয়েছে কওমী মাদরাসার উসিলায়। এই মাদরাসা পৃথিবীর রূহ। এই মাদরাসা আছে বলেই দীন টিকে আছে আর এর বরকতে কাফের মুশরিকরাও খাচ্ছে। সকলকে আল্লাহ পালছেন এই মাদরাসার উসিলায়।