মিথ্যা দাবী করা

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২দাওয়াত ও তাবলীগ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, কুরআনে আছে,

يَا اَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ.

“হে মু’মিনগণ, তোমরা এমন কথা কেন বল যা তুমি করো না।” (সূরাঃ ছাফ: আয়াত:২)

অনেকে মনে করে, যে কাজ আমি করিনা সে কাজের দাওয়াত দেয়া যাবে না। কিন্তু এই আয়াতের অর্থ এমন না। বরং যেই আমল আমি নিজে করি না ঐ আমলের দাওয়াত দিতে হবে। এই আয়াতের অর্থ হলোঃ যে গুন বা সিফাত তার নিজের নাই ঐ গুন নিজের মধ্যে আছে বলে দাবী করা নিষেধ। যেমনঃ কেউ তাহাজ্জুদ পড়েনা কিন্তু বলে বেড়ায় যে সে তাহাজ্জুদ পড়ে। এই আয়াতে দা’ওয়া বলা হয়েছে যার অর্থ দাবী। দাওয়াত বলা হয়নি।

মিথ্যা দাবী করা | ইসলামী যিন্দেগী