মালফুযাত
১০০%
রূহানী রোগ-ব্যাধিও
মুন্কার এর অর্থ ‘অনাকাঙ্ক্ষিত বিষয়’। আর দুনিয়াবী অনাকাঙ্ক্ষিত বিষয় যখন অশান্তি সৃষ্টি করে, তখন দ্বীনের অনাকাঙ্ক্ষিত বিষয় দ্বারা কিভাবে শান্তি বজায় থাকবে? আঙ্গুলে কাঁটা ঢুকলে ব্যাথা করে। কারণ, অনাকাঙ্ক্ষিত বস্তু ঢুকেছে। চোখে ধুলা-বালি গেলে চোখ বন্ধ হয়ে যায়, যন্ত্রণা শুরু হয়। কিন্তু যদি সুরমা লাগান, তাহলে আরাম পাবেন। কেননা, সুরমা চোখের জন্যে অনাকাঙ্ক্ষিত নয়; বরং কাঙ্খিত ও উপযোগী। রূহানী রোগ-ব্যাধিও এরকম। অর্থাৎ ক্রোধ, হিংসা, অহংকার ইত্যাদি খারাবী দ্বারাও অশান্তির সৃষ্টি হয়।