মালফুযাত
১০০%
সুর দিয়ে ওয়াজ করা ঠিক না
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, উলামায়েকেরাম উম্মতের আধ্যাত্মিক ডাক্তার। ডাক্তারের দায়িত্ব রোগ নিরাময়ের জন্য তিক্ত মিষ্টি সব ধরনের ঔষধ দিবে। এবং কিভাবে খেতে হবে, কি পরিমাণ খেতে হবে, তা সুন্দরভাবে রোগীকে বুঝিয়ে বলবে। এখন যদি কোন ডাক্তার এসব কিছু সুর দিয়ে বুঝায় তাহলে লোকেরা তাকে পাগল বলবে এবং লোকজনের কথা বুঝতেও কষ্ট হবে। ঠিক তদ্রুপ উলামায়েকেরাম বয়ান করার সময় সুর দিয়ে কথা বললে কথা সুন্দরভাবে স্পষ্ট করে বুঝানো সম্ভব হয় না। এজন্য উলামায়েকেরাম সুর দিয়ে ওয়াজ ও বয়ান করবেন না।