রিযিকের ব্যবস্থা আল্লাহ করেন

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.২৭ আগস্ট, ২০২৩ঈমান আক্বাইদ, লেনদেন কামাই রোজগার

কলিকাতা থেকে একজন বড় ইংরেজ অফিসার এসে একজন বড় আলেমকে জিজ্ঞেস করলো, হুযুর! আপনার জীবিকা নির্বাহের ব্যবস্থা কি? উত্তরে আলেম বললেন, এর উত্তর ইনশাআল্লাহ আগামীকাল বলব। ইংরেজ পরদিন এসে পঞ্চাশ টাকা উপঢৌকন দিয়ে বলল, হুযুর! আমার গতকালের প্রশ্নের উত্তর দিন। আলেম বললেন, আপনি একজন ইংরেজ, আমার ধর্মের লোক আপনি নন। এতদসত্বেও আপনি আমাকে টাকা দিলেন কেন? ইংরেজ বললো, আপনার প্রতি আমার ভক্তি ও অনুরাগ আছে। আলেম বললেন, আমার ধর্মীয় ভক্তরা ও অনুরাগীরা আমাকে এ ভাবে হাদিয়া দেয় তাতেই আমার জীবিকার ব্যবস্থা হয়ে যায়। মানুষ যখন আল্লাহ পাকের হুকুম-আহকাম মেনে চলে তখন আল্লাহ তার রিযিকের ব্যবস্থা এভাবেই করে থাকেন।