মালফুযাত
১০০%
তিলাওয়াতের হক
সভা-সমিতি ও মাহফিলের শুরুতে বরকতের জন্য কুরআনে পাকের তিলাওয়াত করা হয়ে থাকে, এটা অত্যন্ত উত্তম কাজ। কিন্তু যদি মানুষ বিক্ষিপ্ত অবস্থায় থাকে এবং সেখানে তিলাওয়াত শ্রবণ করার পরিবেশ না থাকে, তাহলে উত্তম হলো তিলাওয়াত না করে প্রথমে লোকদেরকে বসানোর ব্যবস্থা করা; অতঃপর তিলাওয়াত করা। অন্যথায় পবিত্র কুরআনের প্রতি অবহেলা প্রদর্শনের দরুন ওয়াজিব তরকের গুনাহ হয়। অনুরূপ ভাবে মসজিদ-মাদরাসা বা সভা-সমিতিতে মাইক পরীক্ষা করার জন্য কুরআনের কিছু অংশ তিলাওয়াত করতে দেখা যায়। উদ্দেশ্য তিলাওয়াত নয়; বরং মাইকের আওয়াজ পরীক্ষা করা। এহেন আচরণ পবিত্র কুরআনের আদবের খেলাফ, বিধায় তা অবশ্য বর্জনীয়।