হাসাদ আল্লাহর প্রতি অভিযোগ

মুফতী মনসূরুল হক সাহেব৫ ডিসেম্বর, ২০২২আত্মশুদ্ধি

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, মানুষের মাঝে জন্মগত ভাবেই হাসাদ-হিংসা আছে। হিংসা বলা হয়, কারো কোন ভালো জিনিস দেখে মনে এ আকাংঙ্খা জাগ্রত হওয়া যে, আল্লাহ তা‘আলা তার থেকে এ নিয়ামত দূর করে আমাকে দান করুন। হাসাদের অর্থ হলো, আল্লাহ তা‘আলা তার প্রতি যে ফায়সালা করেছেন তাতে অসন্তুষ্টি প্রকাশ করা। হাসাদকারী প্রকারান্তরে আল্লাহর প্রতি অভিযোগকারী। এটা মহা অন্যায়, এজন্য এ মহামারী থেকে বাঁচার চেষ্টা করতে হবে, এ রোগের চিকিৎসা করতে হবে।

হাসাদ আল্লাহর প্রতি অভিযোগ | ইসলামী যিন্দেগী