ইসলামের সৌন্দর্য

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.৩০ মে, ২০২৩সুন্নত, দীন শিক্ষা ও তাহ্ক্বীক্বাত

হযরতওয়ালার ২৪ ঘণ্টার নিয়ম বা কার্যসূচী বড় বড় অক্ষরে বাইরে একটি বোর্ডে লেখা থাকত। এর দ্বারা হযরতওয়ালা কোন সময় কোন কাজে ব্যস্ত থাকতেন তা জানা এবং প্রত্যেকের সময়মত হযরতের মা‘মুলে জুড়তে পারা সহজ হত।

পানি পান করার জন্য যে ফ্রীজ রয়েছে সেখানে পানি পান করার সুন্নাত সমূহ লেখা আছে। অনুরূপভাবে দফতরের সামনে দফতরের কানুন, মসজিদের ভেতরে মসজিদের বিভিন্ন ওয়াক্তের মা‘মুল (নিয়মিত আমল সমূহ)। মোটকথা প্রত্যেক স্থানে সংশ্লিষ্ট বিষয়ক কানুন লিপিবদ্ধ আছে। আর অক্ষরে অক্ষরে তার উপর আমল হচ্ছে। অনুরূপভাবে জায়গায় জায়গায় ঘড়ি লাগানো আছে। যাতে সময়ের হিসাবে সব কাজ সুসম্পন্ন হয়।

ইসলামের সৌন্দর্য | ইসলামী যিন্দেগী