মালফুযাত
১০০%
মাদরাসার সরকারী স্বীকৃতির ভবিষ্যত
বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক হযরত মুফতী আব্দুর রহমান সাহেব (দাঃ বাঃ) বর্ণনা করেন, বাংলাদেশের কওমী মাদরাসার সরকারী স্বীকৃতির চেষ্টা-তদবীরের ব্যাপারে হযরতওয়ালা হারদুঈ জানতে পেরে ইরশাদ করেন, এটার অর্থ তো এই দাঁড়ায় যে, সকল কওমী মাদরাসা সরকারী হয়ে যাবে। এতে ছাত্রদের চরিত্রও নষ্ট হয়ে যাবে। কাজেই এই স্বীকৃতি কোন অবস্থাতেই সমীচীন মনে হচ্ছেনা। হযরতের এই মন্তব্য শুনে মুফতী আব্দুর রহমান সাহেব বললেন, হযরত! আপনি যা বললেন সেটা যদি মাদরাসার ছাত্র-শিক্ষকদের সামনে তুলে ধরা হয় তাহলে তো তারা আমাকে গালি দেয়া শুরু করবে। হযরত তখন পাল্টা প্রশ্ন করে বললেন, সেই ভয়ে কি হক কথা বলা হবে না?