এই উম্মতের হায়াত কেন কম

মুফতী মনসূরুল হক সাহেব৭ ডিসেম্বর, ২০২২বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, এই উম্মতের হায়াত কম কেন? কারণ, দুনিয়া হলো খুব কষ্টের জায়গা। এই কষ্টের জায়গায় আল্লাহ এই উম্মতকে লম্বা সময় রাখতে চান না। খুব দ্রুত এই উম্মতকে জান্নাতে দাখিল করতে চান। আর বেশী হায়াতের কারণে, বেশী ইবাদাত করে জান্নাতের যে উঁচু মাকাম হাসিল করার কথা, তা থেকেও এই উম্মতকে বঞ্চিত করেন নি। এই অল্প সময়ে স্বল্প আমলের দ্বারা তার মাকাম অনেক বেশী করার ব্যবস্থা রেখেছেন। যেমনঃ ইশরাক নামাযের দ্বারা হজ্জের নেকী, আউয়াবীন নামাযের দ্বারা ১২ বছর আমলের নেকী, জুমু‘আর দিনের ৬টি আমলের দ্বারা প্রতি কদমে ২ বছর আমলের নেকী, জুমু‘আর দিনে আসরের পর নির্দিষ্ট দুরূদ ৮০ বার পড়ার কারণে ৮০ বছরের আমলের নেকী, শবে ক্বদরে ৮৩ বছর ৪ মাসের নেকী ইত্যাদি।

এই উম্মতের হায়াত কেন কম | ইসলামী যিন্দেগী