ছোট ছোট খিদমত ভবিষ্যতের পুঁজি

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২আত্মশুদ্ধি, উলামা তোলাবা, বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম একদিন ছাত্রদেরকে উদ্দেশ্য করে বললেন, যদি মাদরাসার জন্য ছাত্রদের থেকে কোন খিদমত চাওয়া হয় তাহলে তা সানন্দে আঞ্জাম দিতে হবে। যারা ছাত্র অবস্থায় মাদরাসার ছোট ছোট কাজ, কামরা ঝাড়ু দেওয়া, বাথরুম পরিস্কার করা, উস্তাদের কিছু খিদমত করা থেকে নিজেকে দূরে রাখে পরবর্তীতে তার দ্বারা দ্বীনের বড় কোন খিদমতের আসা করা যায় না। লালবাগে আমাদের এক সাথী ছিল। রুম ঝাড়ুর সময় সে উপস্থিত থাকতো না। কাজ শেষ হলে সংক্ষেপে আফসোস করতো, আহা কাজ হয়ে গেল, আমি থাকতে পারলাম না। তার এই সংক্ষিপ্ত আফসোসের ফল হলো, তার মাধ্যমে বাংলাদেশে সর্ব প্রথম শর্ট কোর্স চালু হয়েছে। সে যেমন সংক্ষেপে আফসোস করতো আল্লাহও তার দ্বারা সংক্ষেপ কাজ নিয়েছেন।

ছোট ছোট খিদমত ভবিষ্যতের পুঁজি | ইসলামী যিন্দেগী