ছবি তোলায় হারদুই হযরতের প্রতিক্রিয়া

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.২২ আগস্ট, ২০২৩আত্মশুদ্ধি, বিবিধ, গুনাহ শিরক কুফর ও বিদ‘আত, রাজনীতি ও ব্রিটিশের আগ্রাশন

আমি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, সেখানে গোপনে কৌশলে আমার ফটো তুলে নেয়। তারা ধোঁকা দেয়ার চেষ্টা করে এবং ফটো তুলেনি বলে জানায়। তারা বলে বিচ্ছুরিত আলো ক্যামেরার নয় বরং বিদ্যুৎ বিভ্রাটের। কিন্তু আমি ধমক দিয়ে ক্যামেরাটি হস্তগত করি এবং বলি আমার সম্মুখে নেগেটিভ ধ্বংস করতে হবে, অন্যথায় এখনিই আমি এখান থেকে বিদায় নেব আর কোনদিন এ বাড়িতে কদম রাখবো না। আমার এই কঠোর ভূমিকায় তাদের দেমাগ ঠিক হয় এবং তারা আমার সামনেই ঐ নেগেটিভ ধ্বংস করে ফেলে। যেহেতু আমরা গুনাহের ব্যাপারে নমনীয় ভাব পোষণ করি তাই আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে গুনাহের ভয়ানক স্রোত বয়ে চলেছে। আমাদের মধ্যে গুনাহ প্রতিরোধের প্রয়োজনীয়তার অনুভূতি বিলুপ্ত হয়ে পড়েছে। চায়ের কাপে মাছি পড়তে পারে না, ঘরে সাপ-বিচ্ছু প্রবেশ করতে দেয়া হয় না, কিন্তু চোখের সামনে ঈমান-আমল ধ্বংসকারী সাপ-বিচ্ছু পেটের ভিতরে প্রবেশ করে সবকিছু ধ্বংস করছে অথচ আমরা নির্বিকার।