মালফুযাত
১০০%
প্রতিটি কষ্টকর কাজের উদ্দেশ্য
প্রতিটি কষ্টকর কাজের উদ্দেশ্য থাকে; সুতরাং এ কাজটি নিয়ম মাফিক করতে হয়। কিন্তু মাধ্যম বা ওসীলায় কোন উদ্দেশ্য থাকেনা। যেমন-ছায়া থাকতে রৌদ্রে বসে উযূ করে বেশী সাওয়াব আশা করা মূর্খতা ছাড়া কিছু নয়। অনুরূপ বাস থাকতে উটের মাধ্যমে মদীনা শরীফ সফর করে নিজেকে কষ্ট দেয়ারও কোন অর্থ হয় না। হযরত খাজা সাহেব রহ. বলেন-
দুনিয়া তরক করো, সব কিছু নয়-
আলস্য আর ছাড়া যাহা আছে পাপময়।
নফ্স ও শয়তান পিছু নেবে লাখো বার-
যিকির ও বশ্যতা কভূ নহে ছাড়িবার।