মালফুযাত
১০০%
মুরব্বীদের খিদমতে উপস্থিতির সিলসিলা জারী রাখা
দ্বীনের খাদিমদের উচিত নিজ নিজ মুরব্বীদের খিদমতে উপস্থিতির সিলসিলা জারী রাখা। যেমন, খুচরা বিক্রেতাগণ বড় বড় কারখানা থেকে মাল নিয়ে অন্যদের সরবরাহ করে। অর্থাৎ এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় দেয়। ফলে নফ্স অহংকারী হতে পারে না। নতুবা অহংকারী হয়ে এক জায়গায় বসে থাকার কারণে শয়তান দেমাগ খারাপ করে দিতে পারে। হযরত হাকীমুল উম্মত থানভী রহ. বলেন- ‘যে নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবল, তার ধ্বংস অনিবার্য।’