মালফুযাত
১০০%
আল্লাহর না-ফরমানী বা অসন্তুষ্টির পরিণাম
শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.৬ সেপ্টেম্বর, ২০২৩ঈমান আক্বাইদ, আত্মশুদ্ধি, গুনাহ শিরক কুফর ও বিদ‘আত
পুলিশ অফিসারের ছেলে যদি মার খেতে থাকে তাহলে লোকে মনে করবে-প্রহারকারী হয়তো জানে না যে এটা পুলিশ অফিসারের ছেলে, অথবা অফিসার তার ছেলের উপর সন্তুষ্ট নয়। মুসলিম উম্মাহরও আজ এ অবস্থা। আল্লাহ তা‘আলা আমাদের উপর অসন্তুষ্ট বলেই আজ আমরা তার সাহায্য থেকে বঞ্চিত। সর্বত্র গুনাহের প্রসার ঘটছে অথচ আমরা নিষেধ পর্যন্ত করছি না। পেছনের দিকে তাকালে দেখা যায়, বনী ইসরাঈলের এক কওমের উপর তাদের শহরকে উল্টিয়ে দিয়ে আযাব দেয়ার হুকুম হলে হযরত জিবরাইল আ. আরয করলেন, হে আল্লাহ! এ এলাকায় এমন একজন সূফী আছেন যে এক মূহুর্তের জন্যও আপনার না-ফরমানী করেনি। আল্লাহ তা‘আলা বললেন, ঐ এলাকা প্রথমে ঐ সুফীর উপরে তারপর অন্যদের উপরে উল্টে দাও। এই সূফী-আবিদ আমার না-ফরমানী হতে দেখেছে অথচ সে নিষেধ পর্যন্ত করেনি এবং তার চেহারায় বিস্বাদের চিহ্নমাত্র পরিলক্ষিত হয়নি।