মালফুযাত
১০০%
লেনদেনে শরী‘আতের মেজাজ
যখনই কারো সাথে লেনদেন করবে সবসময়ই মাথায় রাখবে- দেয়ার সময় বেশী দিবে আর নেয়ার সময় কম নিবে। অর্থাৎ যখন ক্রেতা হবে তখন নিয়ত রাখবে যে সামান ক্রয় করা হচ্ছে সে সামান বিক্রেতা থেকে প্রয়োজনে কিছুটা কম নিবো কিন্তু মূল্য দেয়ার সময় প্রয়োজনে কিছু টাকা বেশী দিবো। আর যখন বিক্রেতা হবে তখন নিয়ত রাখবে ক্রেতা যে পরিমাণ সামান প্রাপ্য তা থেকে প্রয়োজনে কিছুটা সামান বেশী দিবো, কিন্তু মূল্য নেয়ার সময় প্রয়োজনে কিছু টাকা কম নিবো। এটাই শরী‘আতের মেজাজ।