মালফুযাত
১০০%
পোশাক-পরিচ্ছদের গুরুত্ব
ধর্মীয় শিক্ষকদের পোশাক-পরিচ্ছদ অবশ্যই নেককারদের পোশাক-পরিচ্ছদের মতো হওয়া বাঞ্ছনীয়। যাতে সাধারণ মানুষের সঙ্গে পার্থক্য পরিলক্ষিত হয়। যেমনটি পরিলক্ষিত হয় পুলিশ ও পুলিশ অফিসারদের মধ্যে। আমাদের এক মাস্টার সাহেব যিনি আলিম নন, তবে নেককারদের পোশাক-পরিচ্ছদে এরকম এক আলিমের সঙ্গে সফর করছিলেন, যার পোশাক-পরিচ্ছদ নেককারদের পোশাক-পরিচ্ছদের মতো ছিল না। ফলে সাধারণ মানুষ মাস্টার সাহেবের সঙ্গে মুসাফাহা করতে শুরু করে। কারণ, তাঁর পোশাক-পরিচ্ছদ ছিল নেককারদের মতো। আর নেককারদের পোশাক-পরিচ্ছদ না থাকায় আলিম সাহেবকে কেউ কিছু জিজ্ঞাসাই করছিল না। যেমন, পোশাক পরিহিত পুলিশ আর পোশাকহীন এস, পি একত্রে ঘোরাফেরা করলে পুলিশকেই মানুষ বেশী মূল্য দেয়।