গোস্বার পরিণতি

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.৫ সেপ্টেম্বর, ২০২৩আত্মশুদ্ধি

মানুষের আত্মার দশটি রোগ আছে । যেগুলির চিকিৎসা করা জরুরী। একটা রোগও যদি নিজের মধ্যে বিদ্যমান থাকে তাহলে সেটাও তার জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তন্মধ্যে একটি হলো গোসসা। কারো মধ্যে গোসসা থাকলে তার কোন বুযুর্গের কাছ থেকে চিকিৎসা করাতে হবে। গোসসা এমন মারাত্মক জিনিস যে, গোসসার সময় মুকাদ্দামা পেশ করতে নেই। এবং গোসসা অবস্থায় হাকীমের জন্য কোন বিষয়ের উপর ফয়সালা করারও অনুমতি নেই। জনৈক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত হয়ে সবিনয়ে আরয করলেন, হুযুর! আমাকে নসীহত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, لا تغضب গোসসা করো না, গোসসা থেকে বিরত থাক।

গোস্বার পরিণতি | ইসলামী যিন্দেগী