বুযুর্গদের দিলের কথাও আল্লাহ তা‘আলা পূর্ণ করেন

মুফতী মনসূরুল হক সাহেব৭ ডিসেম্বর, ২০২২আত্মশুদ্ধি, বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহ তা‘আলা যেমনিভাবে বুযুর্গদের দু‘আ-প্রাথর্না ও প্রচেষ্টাকে পূর্ণ করেন, তেমনি তাদের দিলের ব্যথা আকাঙ্খা আকুতিও পূর্ণ করেন। হযরত ছদর সাহেব ফরীদপুরী রহ. বলতেন, বাংলাদেশের সব দিকেই দীনের মেহনত, দীনী প্রতিষ্ঠান আছে। কিন্তু দক্ষিন ও উত্তর অঞ্চল শেষ হয়ে যাচ্ছে। ঐ অঞ্চলে দীনী মাদরাসা প্রতিষ্টা করা প্রয়োজন। আমার তো মনে হয় হুযুরের এ ব্যথা ও আকাঙ্খার ভিত্তিতেই আল্লাহ তা‘আলা এখন এ সকল স্থানে মাদরাসা প্রতিষ্ঠা করছেন। হযরতের ছাত্রদের মাধ্যমে এখন দক্ষিণ অঞ্চলে কওমী মাদরাসা গড়ে উঠেছে। হুযুরের দু‘আর বরকতেই আল্লাহ তা‘আলা আমাকে সুন্দরবন থেকে উঠিয়ে রাজধানীতে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ! এখন আমার তত্ত্ববধানেও অনেকগুলি মাদরাসা চলছে।

বুযুর্গদের দিলের কথাও আল্লাহ তা‘আলা পূর্ণ করেন | ইসলামী যিন্দেগী