মাহরাম ও গায়রে মাহরাম

মুফতী মনসূরুল হক সাহেব১৭ অক্টোবর, ২০২৩মহিলাদের বিষয়

হযরত থানভী রহ. এর ভাগনে মাওলানা সাঈদ আহমদ সাহেব যখন ১২ বছর বয়সে পৌঁছেন, তখন হযরত থানভী রহ. বলেন- সাঈদ আহমদ! তুমি ১২ বছরে পদার্পন করেছ। এখন বলো মামী মাহরাম না গায়রে মাহরাম? অতএব তখন থেকেই তিনি পর্দা করা শুরু করেন। অথচ মাওলানা সাঈদ আহমদ সাহেবের বয়স যখন আড়াই বছর, তখন তার মাতা ইন্তিকাল করেন। তারপর থেকে তিনি মামানীর আদর সোহাগেই লালিত পালিত হয়ে আসছিলেন।