মালফুযাত
১০০%
শয়তানের ধোঁকা
শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.৩০ জানুয়ারি, ২০২৪ঈমান আক্বাইদ, আত্মশুদ্ধি, গুনাহ শিরক কুফর ও বিদ‘আত, দু‘আ দুরূদ ও যিকির, দীন শিক্ষা ও তাহ্ক্বীক্বাত
আল্লামা আবদুল ওয়াহহাব শা’রানী রহ. লিখেছেন-যখন মানুষ যিকির ও আল্লাহ তা‘আলার আনুগত্যে লিপ্ত হয়, তখন ধারণা করে যে, আমি শয়তানের কবল থেকে মুক্তি পেয়েছি। অথচ এরকম মনে করা ভুল। কারণ যখন সে গাফিল, ফাসিক এবং সৎকাজ করা থেকে বিরত ছিল, তখন শয়তানের কি প্রয়োজন ছিল তার কাছে আসার । আসার সময় তো এখন। কেননা, এখন তার আমলের উন্নতি হচ্ছে। সম্পদ যখন বেশী হয়, তখনি তো চোর আসে। সম্পদ না থাকলে চোর আসবে কি করতে?
একদিন এক রাফিযী শিয়া এক সুন্নীকে বলে যে, এ পর্যন্ত নবুওয়াত দাবীর যত ফিতনার সৃষ্টি হয়েছে, তার সবগুলোই হয়েছে সুন্নীদের দ্বারা। এর জবাবে সে বলল, শিয়াদেরকে তো শয়তান তার পথের শেষ প্রান্তে (জাহান্নামের কিনারায়) পৌঁছে দিয়েছে। এজন্যেই তাদের ব্যাপারে সে নিশ্চিন্ত হয়ে এখন সুন্নীদের পেছনে লেগেছে, যাতে তাদেরকেও পথভ্রষ্ট করা যায়।