মালফুযাত
১০০%
ইসলাহ করার তরীকা
হযরতওয়ালা রহ. নূরানী কায়দার মাধ্যমে তাসাওউফের পথ অতিক্রম করাতেন। এর দ্বারা আজীব উপকার হয়। কুরআন মাজীদ তিলাওয়াতের মধ্যে অনেক ভুল-ত্রুটি ধরা পড়ে বিধায় তিলাওয়াত সহীহ শুদ্ধ হয়। তাছাড়া বয়স্ক আলমদের জন্য আলিফ, বা পড়া নফসের জন্য কঠিন কাজ। এর দ্বারা নফসের অহংকার দূর হয়। এছাড়াও হযরতওয়ালা দাওয়াতুল হকের কাজের মাধ্যমে আত্মশুদ্ধির রাস্তা পার করাতেন। তিনি এটাকেই যিকির, শোগল ইত্যাদি থেকে বেশী গুরুত্ব দিতেন।