সুন্নতের উপর পাবন্দী ব্যাক্তিই- হক

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.২২ আগস্ট, ২০২৩সুন্নত

বাদশাহ হারুনুর রশীদের দরবারে এক গভর্ণরের বিরুদ্ধে অভিযোগ করলে গভর্ণরকে তলব করা হয়। বৈঠকে অন্যান্য উপরস্থ ব্যক্তিবর্গও উপস্থিত ছিল। হঠাৎ বাদশাহ হাঁচি দিয়ে উঠলে সবাই يرحمك الله বলে উঠল। কিন্তু অভিযুক্ত গভর্ণর চুপচাপ দাঁড়িয়ে রইল। বাদশাহ জিজ্ঞেস করলেন, তুমি কিছু বললে না কেন? সে জবাব দিল আপনি الحمد لله বলেন নি। যদি বলতেন তখন يرحمك الله বলা সুন্নাত হতো। তখন বাদশাহ অভিযোগ সম্পর্কে তাকে কোন জিজ্ঞাসাবাদ ছাড়া এই বলে বিদায় দিলেন, যে ব্যক্তি সুন্নাতের ব্যাপারে বাদশার কোন পরওয়া করে না সে কোন ক্রমেই অন্যায়ের প্রতি নমনীয়তা এবং স্বজনপ্রীতি করতে পারে না। অভিযোগকারী গভর্ণরের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগই করেছিল। কিন্তু সুন্নাতের বরকতে প্রশ্নোত্তর ছাড়াই নির্দোষ প্রমাণিত হয়ে সম্মানের পাত্র সাব্যস্ত হলো।

সুন্নতের উপর পাবন্দী ব্যাক্তিই- হক | ইসলামী যিন্দেগী