মালফুযাত
১০০%
মাদরাসায় কুরআনের প্রতি অবহেলা
অনেক মাদরাসা-মসজিদ পরিদর্শন করতে গিয়ে অবাক হয়েছি এবং দুঃখ পেয়েছি। কাফিয়া, শরহেজামী যে কামরায় পড়ানো হয় সেখানে কার্পেট বিছানো দেখেছি। কিন্তু পবিত্র কুরআন যে কামরায় পড়ানো হয় সেখানে পুরোনো ছেঁড়া-ফাটা চাটাই বিছানো রয়েছে। আমি কর্তৃপক্ষকে ভারাক্রান্ত- মনে এর কারণ জিজ্ঞেস করেছি, পবিত্র কুরআনের প্রতি এই বৈষম্যমূলক আচরণ কেন? কিন্তু কোথাও সঠিক উত্তর পাইনি। (এজন্য যেখানে সরাসরি কুরআন পড়ান হয় সেখানকার সব সামানপত্র সাধ্যানুযায়ী উন্নত হওয়া চাই।-সংকলক)