মালফুযাত
১০০%
আশেকে সুন্নাত ০২
একবার কোথাও রওয়ানা হওয়ার সময় হযরতওয়ালাকে গাড়ীতে উঠিয়ে শুইয়ে দেয়া হল। এদিকে কেউ সুন্নাতের খেলাফ পন্থায় হযরতের জুতা খুলল অর্থাৎ প্রথমে ডান পায়ের জুতা খুলল। অথচ সুন্নাত হল প্রথমে বাম পায়ের জুতা খুলবে তারপরে ডান পায়ের জুতা খুলবে। এতে হযরত খুবই নারাজ হলেন যে, কে আমার জুতা সুন্নাতের খেলাফ তরীকায় খুলল? আমাকে গাড়ী থেকে নামাও এবং সহীহ ভাবে সুন্নাত তরীকায় জুতা পরাও। তারপরে গাড়ীতে উঠিয়ে আবার সুন্নাত তরীকায় জুতা খোল। ভীষণ অসুস্থতা সত্বেও শুধুমাত্র সুন্নাতের খাতিরে এবং আমাদেরকে শিক্ষা দেয়ার খাতিরে এতসব কষ্ট বরদাশত করলেন। বস্তুতঃ এরই নাম হচ্ছে ইশকে রাসূল এবং ইনিই হলেন প্রকৃত আশেকে সুন্নাত।