মালফুযাত
১০০%
সফরের নেযামের নমূনা
হযরতওয়ালা সফরের নেযাম তৈরী করার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। সেটা এই ভাবে যে, প্রথমে একটি চার্ট তৈরী করবে যার মধ্যে পাশাপাশি আরবী ও ইংরেজী তারিখ লিখবে। অতঃপর দিনের নাম লিখবে। কোন দিন বর্ডার পার হয়েছে তাও লিখবে এবং ভিসা শেষ হওয়ার কমপক্ষে দুদিন আগে বর্ডার পার হয়ে দেশে ফিরে যেতে পারে সেইভাবে ফিরতি টিকিট কাটবে। নতুবা এমনও হতে পারে যে, ভিসার শেষ তারিখে দেশে ফেরার সময় বর্ডার পার হওয়ার প্রোগ্রাম ঠিক করা হল আর এদিকে গাড়ী নষ্ট হওয়ার কারণে কিংবা হরতাল থাকার কারণে বা অন্য কোন কারণে সময়মত বর্ডারে পৌঁছতে না পারলে ভীষণ সমস্যার সৃষ্টি হবে।