গুনাহ মুমিনের উপকারার্থেই বানানো হয়েছে

মুফতী মনসূরুল হক সাহেব৫ ডিসেম্বর, ২০২২আত্মশুদ্ধি

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহ তা‘আলা গুনাহ তৈরি করেছেন মুমিনের উপকারের জন্যই। মুমিনের মর্যাদা বৃদ্ধির জন্য। আল্লাহ তা‘আলা তাকে যেই মর্যাদায় সমাসীন করতে চান তার সে পরিমান নেকি নেই এবং সে ঐ পরিমান করতেও সক্ষম না। এজন্য আল্লাহ তা‘আলা বান্দার প্রতি অনুগ্রহ করে গুনাহ বানিয়েছেন। মুমিন যখন গুনাহের সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে গুনাহ বর্জন করবে আল্লাহ তা‘আলা তাকে সাওয়াব দান করবেন, ফলে সে তার নির্ধারিত মার্যাদা ও আসনে সমাসিন হবে। তাই ধৈর্যের সাথে গুনাহ থেকে বিরত থাকতে হবে।

গুনাহ মুমিনের উপকারার্থেই বানানো হয়েছে | ইসলামী যিন্দেগী