মালফুযাত
১০০%
দেখতে কম বাস্তবে অনেক
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, দীনের দাওয়াত দিতে থাকতে হবে। যদি আমার সারা জীবনের মেহনত দ্বারা একজন ব্যক্তিও দীনের উপর এসে যায় তাও অনেক। একজনকে দীনের উপর আনা মানে একটা বংশকে দীনের উপর আনা। কেননা একজন যখন দীনের উপর উঠবে, সে দীনদার দেখে বিবাহ করবে, সন্তানদেরকে দীনদার বানাবে, হাফেজ আলেম বানাবে। তাদের মাধ্যমে হাজারো দীনের মেহনত হবে। এজন্য হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাযিয়াল্লাহ আনহুকে বলেছিলেন, যদি তোমার মাধ্যমে একজন ব্যক্তিও হেদায়েত পেয়ে যায় তাহলে তোমার জন্য আরবের লাল উটনি থেকেও উত্তম।