কুরআনের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.২২ আগস্ট, ২০২৩আত্মশুদ্ধি, কুরআন ও তাফসীর

পবিত্র কুরআনের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্বের কথা উল্লেখ করে হযরত মহিউসসুন্নাহ রহ. বলেছেন, জনৈক মন্ত্রীর ছেলে সূরায়ে বাকারা পড়ে শেষ করলে মন্ত্রী সাহেব শিক্ষকের খেদমতে একশত স্বর্ণমুদ্রা হাদিয়া পাঠালে শিক্ষক বললেন, আমি কী এমন কাজ করেছি যার দরুন আমি এত বড় হাদিয়া পেতে পারি। শিক্ষকের কথা শুনে মন্ত্রী বললেন, আজ থেকে আপনি আর আমার ছেলেকে পড়াতে আসবেন না। কারণ আপনার অন্তরে কুরআনের মূল্য নেই; একশত স্বর্ণমুদ্রার মূল্য আপনার কাছে সূরা বাকারার চেয়ে বেশী, তাহলে আমার ছেলের অন্তরে কিভাবে কুরআনের আযমত পয়দা হবে? আসলে কুরআনের একটি আয়াতের মূল্য পৃথিবীর সমস্ত- ধন-সম্পদের চেয়ে অনেক বেশী-এরকম অনুভূতি সকল মুসলমানের অন্তরে থাকা উচিত।

কুরআনের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব | ইসলামী যিন্দেগী