ফিকহের জ্ঞান ছাড়া হাদীস বুঝতে চাইলে ভুল হবে -

মুফতী মনসূরুল হক সাহেব১৫ অক্টোবর, ২০২৩সুন্নত

ফিকহের জ্ঞান ছাড়া হাদীস বুঝতে চাইলে ভুল হয়ে যায়। যেমন, এক মুহাদ্দিস সাহেব যখন হাদীসে من استجمر فاليوتر দেখল, তখন সে অভিধান দেখে এ হাদীসের এই অর্থ বুঝলো যে, যখন ইস্তিঞ্জা করবে, তখন ‘বিতর’ পড়বে। সুতরাং ইস্তিঞ্জা করে সে ‘বিতর’ পড়তে শুরু করলো। এ অবস্থা দেখে জনৈক ফকীহ বললো- না ভাই! হাদীসের অর্থ এরকম নয়; বরং হাদীসের অর্থ হচ্ছে- যখন ইস্তিঞ্জা করবে, তখন বিতর তথা (বেজোড় সংখ্যা) ঢিলা ব্যবহার করবে’।

ফিকহের জ্ঞান ছাড়া হাদীস বুঝতে চাইলে ভুল হবে - | ইসলামী যিন্দেগী