মালফুযাত
১০০%
মাংস বলা হিন্দুয়ানী প্রথা
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, লোকেরা গোশ্তকে মাংস বলে। এমনকি অনেক আলেমের মুখেও শুনা যায়। মাংস বলা ঠিক না। মাংস এর সন্ধিবিচ্ছেদ করলে হবে, (মা+অংশ= মায়ের অংশ)। আর হিন্দুরা গাভীকে মা বলে। অর্থ হল তাদের মায়ের অংশ। এটাতো হিন্দুদের পরিভাষা এবং তাদের ধর্মীয় আকিদা। মুসলমানরাও যদি তাদের ধর্মীয় আকিদা বিশ্বাসকে সমর্থন করে তাহলে তো তার ঈমান নিয়েই সংশয় এসে যায়। এজন্য মাংস না বলে গোশ্ত বলতে হবে।