মালফুযাত
১০০%
মুশীর আবশ্যক
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, জীবনে সফলতা আনতে হলে কোন একজন মুরব্বির অধিনস্ত হয়ে চলতে হবে। এজন্য প্রত্যেক ছাত্রের একজন মুশীর (পরামর্শদাতা) থাকতে হবে। অন্যথায় যত মেহনত করুক, সে আসল মাক্বসাদ অর্জন করতে সক্ষম হবে না। অনেক মেধাবী ছাত্র কোন গাইডলাইন না পাওয়ার দরুন পথে পথে ঘুড়ে বেড়ায়। তার দ্বারা জাতী কোন উপকৃত হতে পারে না। এর মুলে হলো কোন মুরব্বির সাথে পরামর্শ না করে চলা। পরামর্শদাতা ব্যতিত জীবন জাপন মাঝি বিহীন নৌকার ন্যায়। মাঝি বিহীন নৌকাকে বাতাসে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যায়।