মালফুযাত
১০০%
দাড়ি রাখা ওয়াজিব
মিউনিসিপালিটির পার্ক থেকে ফুল ছেঁড়া যেমন নিষিদ্ধ ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের বাগানের ফুল তথা দাড়ি কাটাও নিষিদ্ধ। হজ্বের সফরে অনেককে তাহাজ্জুদ, আওয়াবীন, চাশতের নামাযের পাবন্দ পেয়েছি। এমনকি আমার একঘণ্টা আগে থেকে তারা ইবাদতে মশগুল হয়ে যেত। বাস্তবেই যা ঈর্ষণীয়। কিন্তু তারা দাড়ি কামানো থেকে বিরত থাকতো না। আমি তাদেরকে নফলের গুরুত্ব দেয়া আর ওয়াজিবে গুরুত্ব না দেয়ার ব্যাপারটি বুঝিয়ে দিলে অনেকে দাড়ি কামানো ছেড়ে দেয়। এতদিন তারা ভুলের মধ্যে ছিল। তাদের ধারণা ছিল দাড়ি রাখা সুন্নাত। আমি দাড়ি রাখা ওয়াজিব বুঝিয়ে দিলে তাদের চোখ খুলে যায়।