মালফুযাত
১০০%
গোস্বায় তিন তালাক
জনৈকা মহিলা কোথাও যেতে ইচ্ছা করলে স্বামী তাকে বারণ করলো। কিন্তু মহিলা স্বীয় ইচ্ছায় অনড়। এ দেখে স্বামী তাকে বলল, বেশী তর্কাতর্কি করলে তোমাকে তালাক দিয়ে দিব। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা বাড়াবাড়ির এক পর্যায়ে স্বামী ক্রোধের বশবর্তী হয়ে স্ত্রীকে তিন তালাক দিয়ে বসলো। এরপর স্বামী মুফতী সাহেবের নিকট তার ঘটনা খুলে বললে মুফতী সাহেব বললেন, তিনটি গুলি একসাথে মেরে ফেলেছেন, ফলে মহিলা আর আপনার থাকেনি বরং এখন সে আপনার জন্য হারাম হয়ে গেছে।