হারদুঈ রহ.-এর তা‘লীম-তালকীন

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.১০ সেপ্টেম্বর, ২০২৩সুন্নত, দীন শিক্ষা ও তাহ্ক্বীক্বাত

যদি কেহ ভুলে দু‘আ না পড়ে কখনো মসজিদে প্রবেশ হয়ে যায়, তাহলে বেরিয়ে গিয়ে সুন্নাতের ওপর আমল করে পুনরায় প্রবেশ করা। কয়েকদিন এরকম করলে নফস অভ্যস্ত হয়ে যাবে। এখন আমিও প্রতি রোববারের দ্বীনী ইজতিমায় অংশগ্রহণকারী সকলকে কমপক্ষে তিনটি মাসনূন দু‘আ মুখস্থ শুনাতে বলি এবং প্রত্যেককে কুরআন পাক সহীহ করার জন্যে কোন অভিজ্ঞ কারী সাহেবের শরণাপন্ন হতে বলি। এতে প্রতিটি বিষয় দ্রুত আমলে পরিণত হয়। নতুবা শুধু ওয়ায শুনে চলে যায় এবং সমস্ত পরিশ্রম এসে জমা হয়ে উস্তাদ ও শাইখের গর্দানে। হযরত আক্দাস হাকীমুল উম্মত মাওলানা থানভী রহ. বলেন- ‘আমি প্রথম দিন থেকেই মুরীদদেরকে কাজে লাগিয়ে দেই।’

হযরত আক্‌দাস হারদুঈ রহ.-এর তা‘লীম-তালকীন দ্বারা আমি খুবই লাভবান হয়েছি। আল্লাহ তা‘আলা হযরতওয়ালাকে অতি উচ্চ মর্যাদা দান করুন! আমীন!

‘হে আল্লাহ! আমার শাইখের মর্যাদা বাড়িয়ে দাও।

হারদুঈ রহ.-এর তা‘লীম-তালকীন | ইসলামী যিন্দেগী