মহিলাদের পর্দার বিধান

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.৬ সেপ্টেম্বর, ২০২৩বিবাহ তালাক, গুনাহ শিরক কুফর ও বিদ‘আত, মহিলাদের বিষয়

অনেকে বলে থাকে যে, হাসপাতালে যেমন নার্স আছে তেমনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের যামানায়ও এরকম মহিলা ছিল, যারা জিহাদের ময়দানে যখমীদেরকে ঔষধ লাগাতো, ব্যান্ডেজ বাঁধতো, জিহাদে অংশ নিত। জবাব হল, ইসলামের প্রাথমিক যুগ পর্দার বিধান অবতীর্ণ হওয়ার আগে এরকম ছিল ঠিকই; কিন্তু পর্দার বিধান নাযিল হওয়ার পর যখন কিছু মহিলা মেয়েদের প্রতিনিধি হিসাবে জিহাদে যাবার অনুমতি প্রার্থনা করল তখন রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করলেন এবং বললেন-‘ঘরে গিয়ে নিজ নিজ স্বামীর খিদমত করাই তোমাদের জিহাদ’। [সূত্র: হযরত মাওলানা ইউসুফ দেহলভী রহ. এর ‘হায়াতে সাহাবা’।]