হাদিয়া মুহাব্বতের আলামত -
হযরত হাকীমুল উম্মত মাওলানা থানভী রহ. হযরত হাজী সাহেব রহ.- এর এই মালফূয নকল করেছেন যে, হাদিয়া মুহাব্বতের আলামত। অবশ্য যাদের মুহাব্বত পরিপূর্ণ তাদের আলামতের প্রয়োজন হয় না। অতএব যারা হাদিয়া প্রদান করে না, তাদের মুহাব্বত পরিপূর্ণ। আর হাদিয়া প্রদানকারীদের মুহাব্বত প্রাথমিক স্তরের।
ফায়দা: হযরত আকদাস মুহিউস সুন্নাহ রহ.কে কয়েকজন ভক্ত এক মজলিসে হাদিয়া দিতে চাইলে তিনি বলেন, হাদিয়া দেয়ার আদব হল, এরকম বলা যে আমার কিছু কথা আছে, নির্জনে বলতে হবে। এভাবে নির্জনে বা গোপনে হাদিয়া দেয়া উচিত। এবার চিন্তা করুন ! উল্লেখিত মালফূয -এর মাধ্যমে যারা হাদিয়া দেয়নি, তাদের কিরকম সান্তনা দিয়েছেন। এ মালফূয শুনে সেখানকার অনেকেই আমাকে বলেছেন যে, হযরতওয়ালা রহ.-এর আমল অত্যন্ত উঁচু পর্যায়ের। অর্থাৎ সমস্ত মুসলমানের অন্তরের মধ্যে কতো সূক্ষ্ম ও সুন্দর ভাবে সমতা বিধান করেছেন। সুবহানআল্লাহ।