হজ্জের শিক্ষা
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, হজ্জ থেকে শিক্ষা নেয়ার মতো যা রয়েছে তা সবার জন্য। শুধু হাজী সাহেবানদের জন্য খাস নয়। হজ্জ এর শিক্ষাঃ
তালবিয়ার শিক্ষা:
নিয়ত করে ১ বার তালবিয়া পড়লে ইহরাম বাঁধা হয়ে যায়। ৪ দমে তালবিয়া পড়া সুন্নাত। তালবিয়ার শিক্ষা হলো নিজের ঈমানকে শিরকমুক্ত রাখা।
তাওয়াফের শিক্ষা:
আল্লাহর আশেক হয়ে আল্লাহর ঘরের চারপাশে ঘোরা অর্থাৎ সত্যিকার অর্থে আল্লাহর আশেক হওয়া। এইজন্য লেবাসটাও পাগলের। আমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে যেন আমরা আল্লাহর মুহাব্বাতকে ১ নম্বরে রাখি।
সাঈর শিক্ষা:
স্বামী দীনের জন্য কুরবানী করবে তো স্ত্রী সাহায্য করবে। স্ত্রীর দায়িত্ব হলো স্বামীকে দীনের জন্য সাহায্য করা। স্ত্রী-সন্তানদেরকেও কুরবানী করা শিখাবে এবং বিভিন্ন পরিস্থিতিতে যখন স্বামী রেখে চলে যাবে তো স্ত্রী নিজের এবং সন্তানদের খেয়াল রাখবে আর আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে।
মিনার শিক্ষা:
১. ৮ই যিলহজ্জ মিনায় অবস্থান। তোমার বুদ্ধি বিবেচনার নাম শরী‘আত না। আল্লাহর হুকুমের নাম শরী‘আত। ৮ই যিলহজ্জ হাজীদের আল্লাহ মিনাতে মেহমানদারী করবেন। তাই নিজের যুক্তি দিয়ে এই দিন হাজী সাহেবরা এই যায়গা থেকে অন্য কোথাও গিয়ে থাকবেন না।
২. শয়তান কে পাথর মারা। মিনার ২য় শিক্ষা হলো শয়তানকে তোমার প্রকাশ্য শত্রু মনে করতে হবে। পরামর্শ নিতে হবে একমাত্র উলামাদের নিকট থেকে।
কুরবানী থেকে শিক্ষাঃ এখান থেকে শিক্ষা হলো পশু জবেহ করে নিজের নফসকে জবেহ করা। নফস ইবলিস থেকে বড় শয়তান।
আরাফার শিক্ষাঃ আরাফার শিক্ষা হলো গুনাহ থেকে তওবা করা।