মালফুযাত
১০০%
মুসাফাহা করার আদব
হযরতওয়ালা রহ. এর সাথে যদি কয়েকজন মানুষ একসাথে মুসাফাহা করতে চাইত তাহলে হযরতের ডান দিক থেকে কাতার করে একজন একজন করে মুসাফাহা করতে হত। এভাবে অল্পসময়ে অনেক মানুষ মুসাফাহা করতে পারে। উল্লেখিত তারতীবের খেলাফ করার অনুমতি ছিলনা, কারণ এতে ধাক্কাধাক্কি হয়। অনেকে কষ্ট পায়। আর অন্যকে কষ্ট দেয়া গুনাহ। সুন্নাত আদায় করতে গিয়ে গুনাহগার হতে হয়।