মালফুযাত
১০০%
মসজিদ-মাদরাসায় সুন্নতের গুরুত্ব
হযরতওয়ালা প্রায় সময় বলতেন, তোমরা মসজিদ-মাদরাসাকে সুন্নী বানাও। অর্থাৎ এই দুই স্থানে সুন্নাত জারী কর। তাহলে পুরা এলাকার মধ্যে সুন্নাত জারী হবে ইনশাআল্লাহ। বর্তমানে সুন্নাতের এই দুই মারকাজে সুন্নাতের আলোচনা ও চর্চা না থাকার কারণে এলাকাবাসীদের থেকেও সুন্নাত ছুটে গেছে।