জানাযার নামাযে দেরী না করা

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.২২ আগস্ট, ২০২৩সুন্নত, নামায

হযরত হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহ. এর ব্যক্তিত্ব সর্বজন স্বীকৃত| তাঁর অসংখ্য ছাত্র, মুরীদ ও ভক্তবৃন্দের কথা কে না জানে? কিন্তু অধিক লোকের সমাবেশ এবং বড় জামাআতের উদ্দেশ্যে তার জানাযাকে মোটেই বিলম্বিত করা হয়নি। এ সম্পর্কে হযরত মহিউসসুন্নাহ স্বচক্ষে দেখা ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন যে, মাশাআল্লাহ. মাওলানা শাব্বীর আলী থানবী এ ব্যাপারে অত্যন্ত দৃঢ়তা আর সাহসিকতার পরিচয় দেন। যখন থানভী রহ.-এর জানাযার সময় হল তখন খবর এলো যে, হযরত থানভীর অসংখ্য ভক্তবৃন্দ নিয়ে একটি বিশেষ ট্রেন সাহারানপুর থেকে থানাভবনের পথে আছে, অনতিবিলম্বে তা থানাভবনে এসে পৌঁছুবে। তাই জানাযায় একটু বিলম্ব করা হোক, যাতে অনেক লোক শরীক হয়ে সৌভাগ্য লাভ করতে পারে, আর জামা‘আতও অনেক বড় হয়। কিন্তু মাওলানা শাব্বীর আলী সাহেব জানাযা বিলম্বে মোটেও সম্মত হননি। অতঃপর তৎক্ষনাৎ হযরত জাফর আহমদ উসমানীর ইমামতিতে জানাযার জামা‘আত অনুষ্ঠিত হয়। এবং দাফন কার্য সম্পন্ন করা হয়।

জানাযার নামাযে দেরী না করা | ইসলামী যিন্দেগী