মালফুযাত
১০০%
হাজী সাহেবের কান্ড
অনেকে নামায রোযা খুব পালন করে। কিন্তু কারো প্রতি ক্রোধ হওয়ার সাথে সাথে ডাণ্ডা নিয়ে দাঁড়িয়ে যান। রমযান মাসে এক মসজিদে অনেক ই‘তেকাফকারীকে দেখে জিজ্ঞাসা করা হল, কি ব্যাপার! এই মসজিদে এত ই‘তেকাফকারী কেন? এরা কোত্থেকে এবং কিভাবে এলো। উত্তরে বলা হল, অমুক হাজী সাহেবের বরকতে এসকল মানুষ উপস্থিত হয়েছে। দ্বিতীয়জন বললেন, আসলে এত লোকের উপস্থিতি তার বরকতে হয়নি, বরং হাজী সাহেবের ডাণ্ডার বরকতে হয়েছে। অর্থাৎ হাজী সাহেব খুব রাগী লোক ছিলেন। তিনি ভালো-মন্দ ও হালাল-হারামের পরওয়া করতেন না। এ কথা শ্রবণ করে উক্ত হাজী সাহেব রাগান্বিত হয়ে দস্তরখান ধরে টান দিয়ে সমস্ত ইফতার সামগ্রী ফেলে দিয়ে উঠে চলে গেলেন। বহু ইফতার নষ্ট হলো। হাজী সাহেবের মান-সম্মান লোকদের দিল থেকে খতম হয়ে গেল।