মালফুযাত
১০০%
আল্লাহর দয়া
একবার হযরতওয়ালা দা.বা. কে কোন একজন জিজ্ঞাস করলেন, হযরত আল্লাহ পাকের এতো দয়া তারপরেও কেন তিনি তার গুনাহগার মু’মিন বান্দাকে সাময়িক সময়ের জন্য হলেও জাহান্নামে ফেলবেন? আল্লাহ তার গুনাহ মাফ করে কী তাকে জান্নাত দিতে পারেন না? হযরত বললেন, অবশ্যই পারেন। এবং অনেককে আল্লাহ নিজ দয়ায় মাফ করেও দিবেন। তারপরেও যাদেরকে কিছু সময়ের জন্য জাহান্নামে ফেলবেন এর কারণ হলো, তাকে পাক পবিত্র করা। মা তার সন্তানকে অনেক ভালোবাসেন, তাই বলে কী সন্তানের গায়ে পায়খানা-পেশাব লাগলে ঐ অবস্থায় দয়া করে কোলে তুলে নেন, না-কী পাক পবিত্র করে নেন?