পিতা-মাতার ন্যায় উস্তাদেরও হক্ব রয়েছে

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২বান্দার হক, উলামা তোলাবা, বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, পিতা মাতার প্রতি সন্তানের যেসকল দায়িত্ব কর্তব্য, উস্তাদের প্রতিও ছাত্রদের সে সকল দায়িত্ব ও কর্তব্য। পিতামাতার জীবদ্দশায় যেমন তাদের প্রতি শ্রদ্ধা, ভালবাসা, সেবা-যত্ন ও আরাম পৌছানোর ফিকির করা, তারা দূরে থাকলে মাঝে মাঝে তাদের সাক্ষাতে যাওয়া, তাদের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করা ও আন্তরিকতার ধারা চালু রাখা।

আবার মৃত্যুর পর তাদের মাগফীরাত কামনা করা, সওয়াব রেসানী করা, তাদের আত্মীয়-স্বজনের সাহায্য সহযোগীতা করা, ঋণ থাকলে পরিশোধ করা, বৈধ অসিয়ত থাকলে তা পূর্ণ করা, মাঝে মাঝে গুরুত্বের সাথে কবর যিয়ারত করা। তেমনি ভাবে ছাত্রদের উচিৎ আসাতিযা কিরামের জীবদ্দশায় ও তাদের মৃত্যুর পর এ সকল হক্ব আদায় করা।

পিতা-মাতার ন্যায় উস্তাদেরও হক্ব রয়েছে | ইসলামী যিন্দেগী