মালফুযাত
১০০%
হারদুই মাদরাসার আরো কিছু নিয়মাবলী
হারদুঈতে প্রত্যেক স্থানে বিভিন্ন কাজের জন্য কাতার করতে হয়। ছাত্ররা কাতার বেঁধে মসজিদে যায়, মসজিদ থেকে আসে। মসজিদে যখন তা‘লীম হয় তখনো কাতার করে বসতে হয়। মাদরাসার পাকঘর থেকে খানা উঠাতে হলে সেখানেও কাতার করতে হয়। সবক শোনানোর জন্যও কাতার। এমনকি উযূখানার বদনাগুলিকেও সারিবদ্ধভাবে রাখতে হয়, সবগুলির নল একদিকে থাকবে।। অনুরূপভাবে জুতা/স্যান্ডেলও সারিবদ্ধভাবে রাখতে হয়। এলো-মেলো করে কোন কিছু রাখার অনুমতি নেই।