মালফুযাত
১০০%
একাকী হাদীস অধ্যায়ন বিপদজনক
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, হাদীস অধ্যয়ন করতে হবে কোন অভিজ্ঞ মুফতীর তত্ত্বাবধানে। অন্যথায় আহলে হাদীস (গাইরে মুকাল্লিদ) হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। এজন্য উলূমুল হাদীস পড়ার পর ইফতা পড়া জরুরী। অন্যথায় একসিডেন্ট হতে পারে। যারা মদীনা, মিশর থেকে মুক্ত মনে কোন মুফতীর তত্ত্বাবধান ব্যতিত হাদীস পড়ে আসে, তারা আহলে হাদীস হয়ে উম্মতের মাঝে ফেৎনা ছড়াচ্ছে। মুলতঃ তারা নিজেরাই হাদীস বুঝে না।