মালফুযাত
১০০%
ইখলাস মাপার মানদন্ড/কষ্টিপাথর
প্রশ্ন হলো! আমাদের মধ্যে ইখলাস আছে কিনা কি করে বুঝবো? আমরাতো মনে করি আমাদের দ্বারা নামায-রোযা দান-ছদক্বা অধিক পরিমাণে আদায় হচ্ছে। দ্বীনদার মানুষ তিন কাজের কোন কাজে মশগুল থাকেন। হয়তো তা‘আল্লুম (শিক্ষা গ্রহণ) নয়তো তাদ্রীস (শিক্ষাদান) অন্যথায় তাযকিয়ায়ে নফস তথা আত্মশুদ্ধি। তা‘আল্লুম-তাদ্রীস সম্পর্কে সকলেরই জানা আছে। আর আত্মশুদ্ধি কাজটি সকলেই পারে না বরং আল্লাহ পাক যাদেরকে এ কাজের জন্য কবূল করেছেন তারাই এটা পারেন। কোন লোকের কাজ ইখলাসের সাথে হচ্ছে কি-না তা জানার উপায় হলো, আপনি যে এলাকায় দ্বীনের কাজ করছেন সে এলাকায় ঐ কাজটিই করার জন্য আরেকজন লোক আসলো। এ অবস্থায় আপনি নির্জনে বসে চিন্তা করুন যে, আপনার এলাকাতে আপনার কাজ নিয়ে তার আগমনে আপনি সন্তুষ্ট কি-না? যদি সন্তুষ্ট থাকেন তাহলে বুঝবেন আপনার মধ্যে ইখলাস আছে, অন্যথায় নেই।