ব্যাটারীর চার্জার

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.১১ সেপ্টেম্বর, ২০২৩আত্মশুদ্ধি, দীন শিক্ষা ও তাহ্ক্বীক্বাত

সাধনা ও অনুসরণের ব্যাপারে অনুরূপ আরেকটি ঘটনা মনে পড়েছে। এক আলিম সাহেব আট বছর পর্যন্ত এমন গ্রামাঞ্চলে জুমু‘আ পড়ে আসছিলেন, যেখানে জুমু‘আ পড়া জায়িয নেই। কিন্তু এই গুনাহ্‌ তরকের হিম্মত হচ্ছিল না। অতঃপর এক বুযুর্গের খিদ্‌মতে হাজির হয়ে ঘটনা খুলে বললেন। ফলে অন্তরে নূর পয়দা হলো। এবং অন্তরের ব্যাটারী যা এতদিন ডাউন ছিল, সেটা চার্জ হওয়ায়- ৮ মাইল পায়ে হেঁটে যেখানে জুমু‘আ জায়িয, সেখানে গিয়ে জুমু‘আ পড়ার তাওফীক হল। আর দেরীতে হলেও বুঝতে পারলেন যে, গাড়ির ইঞ্জিন যখন ফেল করে, তখন ধাক্কা দিলে ইঞ্জিন চালু হয়। সুতরাং হিম্মতের অভাবে যদি কোন গুনাহ্‌ পরিত্যাগ করা না যায়, তাহলে বুঝতে হবে- অন্তরের ব্যাটারী ডাউন হয়ে গেছে, আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে ব্যাটারী চার্জ করতে হবে।

ব্যাটারীর চার্জার | ইসলামী যিন্দেগী