বিশুদ্ধ সালাম

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.২৭ আগস্ট, ২০২৩সুন্নত

বিশুদ্ধ সালাম হলো, আসসালামু আলাইকুম। আর জবাব হলো, ওয়া‘আলাইকুমুস্‌ সালাম। কিন্তু একজন বললো, আসসালামু আলাইকুম, অপরজনও বললো আসসালামু আলাইকুম-তাহলে এতে জবাবের হক আদায় হবে না। ফাতাওয়ায়ে আলমগীরীতে লিখা আছে এতে উভয়ের উপর সালামের জবাব ওয়াজিব থেকে যায়, এবং ওয়াজিব তরক করার কারণে গুনাহগার হবে। তাই উভয়ের ওয়া‘আলাইকুমুস সালাম বলে জবাব দেয়া চাই নতুবা গুনাহগার হওয়ায় তাওবা করে নিতে হবে।

বিশুদ্ধ সালাম | ইসলামী যিন্দেগী